সিপিএন স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৮ জন

কাবরেরার সঙ্গে সর্ম্পকচ্ছেদ করলো বাফুফে

হাভিয়ের কাবরেরা দায়িত্ব চুক্তি নবায়ন সিদ্ধান্ত কোচ বিদায় বাংলাদেশ ফুটবল কাবরেরার সঙ্গে সর্ম্পকচ্ছেদ করলো বাফুফে
কাবরেরার সঙ্গে সর্ম্পকচ্ছেদ করলো বাফুফে, ছবিঃ সংগৃহিত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা-এর সঙ্গে পথচলা শেষ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি মাসেই শেষ হতে যাওয়া চুক্তি আর নবায়ন করা হচ্ছে না।

২০২২ সালের ৮ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ এই কোচের সঙ্গে তিন দফায় চুক্তি বাড়িয়েছিল বাফুফে। তবে সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি বিশেষ করে জুন মাসের ফিফা উইন্ডো এবং সেপ্টেম্বরে নির্ধারিত সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এতদিন কাবরেরার চুক্তি নবায়ন হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও এখন তার বিদায় প্রায় নিশ্চিত।

কাবরেরার সঙ্গে সর্ম্পকচ্ছেদ করলো বাফুফে

জাতীয় দলের কোচ নিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখভাল করে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি, যার চেয়ারম্যান সংস্থাটির সভাপতি তাবিথ আউয়াল। তবে এ বিষয়ে কমিটির অন্য সদস্যদের ভূমিকা ও মতামত তেমন স্পষ্ট নয়, ফলে পুরো প্রক্রিয়াটি অনেকটাই অস্বচ্ছ ছিল।

কাবরেরার অধীনে বাংলাদেশ মোট ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ১০টিতে, ড্র ১০টি এবং পরাজয় ১৯টিতে। পরিসংখ্যান অনুযায়ী, তার সময়ে দলের পারফরম্যান্স ছিল ওঠানামার মধ্য দিয়ে।

তবে সময়ের বিচারে তিনি বাংলাদেশের ফুটবল ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালন করা কোচদের একজন হয়ে উঠেছেন। জেমি ডে-এর রেকর্ড ভেঙে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ৩০তম ম্যাচ পরিচালনার মাধ্যমে তিনি এই মাইলফলক স্পর্শ করেন, যা পরে বেড়ে দাঁড়ায় ৩৯-এ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০