
বাজিতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় টি জনবল সংকটের দোহাইয়ে ফ্যাসিস্টদের দখলেই দিন কাটাচ্ছে।
ফলে সরকারী সেবা থেকে বঞ্চিত উপকার ভোগীরা, দপ্তরের কাজ চলছে বহিরাগতদের দিয়ে ।
জানাগেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কুলিয়ারচর মোঃওমর ফারুক অএ দপ্তরের কর্মকর্তা হিসেবে চলতি দায়িত্ব পালন করছেন কুলিয়ারচর বসেই। উক্ত পিআইও অফিসটিতে একজন অফিস সহকারীর পদ আছে। উক্ত পদে মলয় চন্দ্র মন্ডল নামে একজন অফিস সহকারীও নিয়োজিত আছেন প্রায় সাড়ে চার বছর ধরে।
আরও পড়ুন:
যদিও এ কর্মচারী রয়েছেন বলে জানাগেলেও তাকে কর্মস্থলে পাওয়া যায় নি। নিজ বাড়ী ময়মনসিংহ হওয়ায় প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে জনশ্রুতি রয়েছে।
উক্ত দপ্তরের অপর একজন ওয়ার্ক এসিসটেন্ট ( কার্য্য সহকারী) মোঃ আতিকুর রহমান এর সাক্ষাত পাওয়া যায়। তাকে সরারচর ইউনিয়ন এর গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় তেঘরিয়া মাজহারুল এর দোকান পর্যন্ত মাটিভরাট কাজটি দেখেছেন কিনা জানতে চাইলে, তিনি যোগদানের পর থেকে কখনও প্রকল্প মনিটরিং করতে যাননি এবং তিনি প্রকল্প এলাকা চেনেনও না বলে জানান।
দপ্তরটিতে নেই কোন সিটিজেন চার্টার। একটি গোপন সূএে জানাগেছে একাধিক বার সিটিজেন চার্টার লাগানোর জন্য অর্থ উওোলন করা হয়েছে।
দপ্তরে টানানো সাইনবোর্ড টি ও যেন সাক্ষীহয়ে আছেন দুর্নীতির আশ্রয় প্রশ্রয় নিয়ে। কিছুক্ষনের মধ্যে একজন লোক এসে কম্পিউটার ষ্টার্ট দিতে দিতে পরিচয় জানাগেল তিনি সাবেক সাংসদের লোক। এখানে বিনামুল্যে সেবা দিয়ে থাকেন বলে অবহিত করেন। এব্যাপারে জেলা এাণ ও পূনর্বাসন কর্মকর্তা বদরুদ্দোজা কে না পেয়ে প্রধান সহকারী তাসলিমা আক্তার স্যার ঢাকায় আছেন এবং আগামী সপ্তাহে আসেন বলে জানান।
মন্তব্য করুন