চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৬ জন

উদ্ধার হলো শৌচাগারে লুকানো ১৪৫ লিটার ডিজেল

শৌচাগারে লুকানো ডিজেল উদ্ধার ১৪৫ লিটার ভ্রাম্যমাণ আদালত অভিযান
উদ্ধার হলো শৌচাগারে লুকানো ১৪৫ লিটার ডিজেল ছবিঃ সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন এলাকায় একটি বাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টংপাড়া এলাকায় অবস্থিত একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটি মেসার্স রাবেয়া ফিলিং স্টেশন-এর সামনে অবস্থিত।

উদ্ধার হলো শৌচাগারে লুকানো ১৪৫ লিটার ডিজেল

অভিযানের সময় বাড়ির শৌচাগারের ভেতরে তিনটি ড্রামে অবৈধভাবে সংরক্ষিত ১৪৫ লিটার ডিজেল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তেল জব্দ করা হয় এবং অবৈধ মজুতের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জব্দ করা ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় স্থানীয় জনগণের কাছে বিক্রি করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে প্রশাসন মনে করছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত, কালোবাজারি ও কারসাজি ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০