রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষোভকারী। সোমবার (১৭ নভেম্বর) উত্তরার ১৪ নম্বর সেক্টরের আহলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ১০০-১৫০ জন বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে হাবিব হাসানকে ‘ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতে দিতে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করার পর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন লেগেছিল। দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’
ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের বাড়ি ভেবে উত্তেজিত বিক্ষোভকারীদের একটি দল এখানে এসে একটি গাড়িতে আগুন দেয়।
মন্তব্য করুন