
জীবন যাপনে হুমকি ও খাদ্যে ভেজাল প্রর্তিরোধে ও অসাধু ব্যবসায়ীদের অনৈতিক ব্যবসা প্রতিকারে সামারী ট্রায়ালের মাধ্যমে দন্ড প্রদান অব্যাহত রয়েছে।
২৫ অক্টোবর (শনিবার) আরিফুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: আশরাফুল ইসলাম তালুকদার।
বিজ্ঞ আদলত এগারোসিন্দুর কোল্ড স্টোরেজকে পচা ডিম সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে ৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এসময় ১৯৫৪৮০ ( এক লক্ষ পচানব্বই হজার চারশত আশি) টি পচা ডিম জব্দ ও তাৎক্ষণিক ধ্বংস করা হয়।
আদালতের কাজে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।
মন্তব্য করুন