সিপিএন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

প্রবাসীদের রেমিট্যান্সে করের প্রস্তাব: আত্মঘাতী নাকি প্রয়োজনীয় সংস্কার?

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের কিস্তি ছাড়ের শর্ত হিসেবে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছে। এতে প্রবাসীদের কষ্টার্জিত টাকায় সরকারের করের খড়্গ নামার আশঙ্কা তৈরি হয়েছে। এখন পর্যন্ত সরকার রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আড়াই শতাংশ প্রণোদনা দিয়ে আসছে। কিন্তু নতুন করে কর আরোপের প্রস্তাবকে অনেক অর্থনীতিবিদ ও প্রবাসী ‘আত্মঘাতী পদক্ষেপ’ হিসেবে দেখছেন।

সংশ্লিষ্টরা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্সে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬.৮০ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৩.৯১ বিলিয়ন ডলার। এই প্রবৃদ্ধি ডলার সংকট মোকাবিলায় সরকারের জন্য স্বস্তিদায়ক হলেও, আইএমএফের নতুন কর প্রস্তাব পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে এনবিআরের করনীতি বিভাগের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, “আইএমএফের রেমিট্যান্সে কর আরোপের প্রস্তাব গ্রহণের কোনো ইচ্ছা আমাদের নেই। আমাদের অর্থনৈতিক বাস্তবতায় এটি সম্ভব নয়।”

ব্যাংকিং খাতে ঐতিহাসিক একীভূতকরণ: ক্ষুদ্র আমানত সুরক্ষায় অগ্রাধিকার”
একইভাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “এটা এখন আমাদের জন্য বাস্তবসম্মত নয়। ব্যালান্স অব পেমেন্ট ও রিজার্ভে সমস্যা আছে। আইএমএফ চাইলেও আমরা রাজি হব না।”

লোকসানি ব্যবসাতেও করের চাপ
রেমিট্যান্স ছাড়াও আইএমএফ ব্যবসায় লোকসান হলে তাতেও ন্যূনতম কর আরোপের শর্ত দিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী, তিন কোটি টাকার বেশি টার্নওভার থাকলে ০.৬০ শতাংশ ন্যূনতম কর দিতে হবে, এমনকি ব্যবসায় লোকসান হলেও।

আরো পড়ুন:

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, “ন্যূনতম করহার বাড়ালে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি চাপে পড়বেন।”

আইএমএফের পরবর্তী মিশন ও সম্ভাব্য চাপ
৪৭০ কোটি ডলার ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে অক্টোবর মাসে ঢাকায় আসবে আইএমএফের পরবর্তী মিশন। তারা রাজস্ব ঘাটতি কমাতে একাধিক সংস্কারের চাপ দিচ্ছে—

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স করযোগ্য হলে প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোয় ফিরে যেতে পারেন। এতে সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিপর্যয় নেমে আসবে। তবে আইএমএফের দাবি—রাজস্ব ঘাটতি মেটাতে কর কাঠামোতে সংস্কার অপরিহার্য।

অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেন, “রেমিট্যান্সের ওপর কর বসানো মানে অর্থনীতির প্রাণে আঘাত। রাজস্ব বাড়ানোর পথ হতে হবে উৎপাদন ও বিনিয়োগে, প্রবাসীর ঘাম নয়।”

অর্থনীতিবিদদের ধারণা, প্রস্তাবিত করের প্রভাবে বৈধ চ্যানেলে রেমিট্যান্স হ্রাস পাবে। একই সঙ্গে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো বাড়বে। ফলে বিদেশি মুদ্রা রিজার্ভে চাপ পড়বে। রেমিট্যান্সে কর আরোপের প্রস্তাব এখনো আলোচনার পর্যায়ে থাকলেও, এটি কার্যকর হলে প্রবাসীদের আস্থা ও অর্থনীতির স্থিতিশীলতা উভয়ই ঝুঁকিতে পড়বে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০