সিপিএন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৮ জন

২৭ দিনে প্রবাসী আয় এলো ২৩৪ কোটি ২০ লাখ ডলার

চলতি সেপ্টেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় এসেছে ২৩৪ কোটি ২০ লাখ ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ হাজার ৫১৫ কোটি টাকা ( প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সেপ্টেম্বরের ২৭ দিনে গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় এসেছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার। আগের মাস আগস্টের ২৭দিনে এসেছিল ২১৭ কোটি ৯৭ লাখ ডলার।

আরো পড়ুন:

একইভাবে আগের বছরের দুই মাস ২৭ দিনের চেয়ে এ বছর দুই মাস ২৭ দিনে ২৬.২ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। চলতি বছরের ১ জুলাই থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল ৬২৩ কোটি ২০ লাখ ডলার।

চলতি বছরে প্রবাসী আয়ের অব্যাহত ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বরের ২৭ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি র৪৩ লাখ ৫০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭৩ কোটি ৬১ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজারর ডলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০