ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

হেলমেট, লাইফ জ্যাকেট পরে সংঘর্ষে একজনের মৃত্যু, আহত অর্ধশত

ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টা ঘরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে।

 

আরও পড়ুন:

শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।

দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এ সংঘর্ষে মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট ও পায়ে ক্রিকেট প্যাড পরে অনেকেই সংঘর্ষে যুক্ত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষে এখনো উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ‍পুনরায় সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরামপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের ব্যবসায়ী সাচ্চু মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল ৬টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সাচ্চু মিয়ার সমর্থক নাসির উদ্দিন নিহত হন। আহত হন অন্তত ৫০ জন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০