এবার ৮৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম। প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। রবিবার (৮৩) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা দেয়।
এর আগে বিইআরসির কাছে পেট্রোবাংলাসহ গ্যাস বিতরণ কম্পানিগুলো সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
আরও পড়ুন
এই প্রস্তাবের ওপর পরবর্তীতে বিইআরসি গণশুনানির আয়োজন করে।
গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সব দিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে।
জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্যের নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনার রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।
মন্তব্য করুন