সিপিএন ডেস্ক
৫ অক্টোবর ২০২৫, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৯ জন

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

সেপ্টেম্বর মাসেও প্রবাস আয়ের উচ্চ ধারা অব্যাহত রয়েছে। এ মাসে প্রবাস আয় এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩২ হাজার ৭০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)।

রবিবার (৫ আক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের সেপ্টেম্বর মাসে প্রবাস আয় এসেছিল ২৪০ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। চলতি বছরের আগস্টে প্রবাস আয় এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।

একক মাস হিসাবে প্রবাসীরা সর্বোচ্চ প্রবাস আয় পঠিয়েছিলেন চলতি বছরের মার্চ মাসে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার; মে মাসে আসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার; জুন মাসে ২৮২ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এবং এপ্রিল মাসে আসে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার।

আরো পড়ুন:

সেপ্টেম্বর মাসে প্রবাস আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার।

রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ডলার।
দেশে উচ্চ প্রবাসী আয়ের ধারা অব্যাহত থাকলেও বেশ কিছু ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাস আয় আসেনি।

এসব ব্যাংকের মধ্যে দেশি বেসরকারি বাণিজ্যিক পদ্মা ব্যাংক, আইসিবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে যেসব ব্যাংকের মাধ্যমে প্রবাস আয় আসেনি, সেগুলো হলো, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০