সিপিএন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯০ জন

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, ভারতজুড়ে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন, তিনি অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীর দিন ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় একটি ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার এ ঘোষণায় দেশজুড়ে বড় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বিজেপি মুখপাত্র ইয়াসের জিলানি বিধায়ককে তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন, তিনি নির্বাচনী লাভের জন্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন।

তিনি বলেন, ‘তৃণমূল নেতারা, বিশেষ করে এমএলএ হুমায়ুন কবির, ঘৃণার রাজনীতির জন্য পরিচিত।

তিনি পুরোপুরি তোষণের রাজনীতি করেন। তিনি ইচ্ছা করেই বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন। আসন্ন নির্বাচনে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে, সেখানে রাজনৈতিক পরিবর্তনের স্রোত উঠছে—এ কথা জানেন বলেই হুমায়ুন কবির এবং তৃণমূলের শীর্ষ নেতারা তাদের ভোটব্যাংক রক্ষার জন্য মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’ এর আগে কবির ঘোষণা করেছিলেন, ‘আমরা ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব।

আরও পড়ুন

এটি সম্পূর্ণ হতে তিন বছর সময় লাগবে। বিভিন্ন মুসলিম নেতা সেই অনুষ্ঠানে অংশ নেবেন।’ তার এই মন্তব্য সঙ্গে সঙ্গেই রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কংগ্রেসের প্রতিক্রিয়া ছিল মিশ্র এবং তুলনামূলকভাবে সংযত।

কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, ‘যে কেউ একটি মসজিদ তৈরি করতে পারে, এতে বাবরের সঙ্গে সম্পর্ক কোথায়? তারা যদি মসজিদ বানাতে চান, বানাতে পারেন।’

কংগ্রেস এমপি সুরেন্দ্র রাজপুত বলেন, ‘কেউ যদি মসজিদ বানায়, মন্দির, গুরুদ্বার বা চার্চ বানায়, তাতে বিতর্কের কী আছে? কেন এটাকে বিতর্কে পরিণত করা হচ্ছে? প্রত্যেক ধর্মেরই নিজ নিজ উপাসনালয় নির্মাণের অধিকার রয়েছে।’

অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও একটি ধর্মীয় ব্যাখ্যা দিয়ে প্রতিক্রিয়া জানায়। সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা সাজিদ রাশিদি বলেন, ‘সম্ভবত তারা বুঝতে পারছেন না যেকোনো জায়গায় একবার মসজিদ তৈরি হলে তা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকে। ভারতজুড়ে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কখনো মুছে যাবে না।

সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০