সিপি নিউজ ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৩ জন

গণমাধ্যম কখনোই নির্দিষ্ট কোনো রাজনৈতিক পক্ষের হয়ে কাজ করতে পারে না

ছবি: সংগৃহিত

গণমাধ্যম কখনোই নির্দিষ্ট কোনো রাজনৈতিক পক্ষের হয়ে কাজ করতে পারে না—এমন মন্তব্য করে মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা–৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম ফ্যাসিবাদী প্রবণতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে, যা জনগণ ভবিষ্যতে মনে রাখবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেবিদ্বার উপজেলার বিজলিপাঞ্জার গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, তারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী হলেও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন ও বিভ্রান্তিকর বয়ান সমাজের জন্য ক্ষতিকর। সময়ের সঙ্গে সঙ্গে যদি এই প্রবণতা চলতে থাকে, তাহলে ভবিষ্যতে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা আরও ক্ষুণ্ন হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এদিন সকাল থেকেই দেবিদ্বারের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি। প্রচারণাকালে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন এই প্রার্থী।

তিনি বলেন, চাঁদাবাজির মাধ্যমে নয়, প্রয়োজনে ভিক্ষা করে কিংবা ছোটখাটো ব্যবসা করে জীবনধারণ করাও সম্মানের। দেবিদ্বারকে চাঁদাবাজদের দখলে যেতে না দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেবিদ্বারে চাঁদাবাজির কোনো জায়গা থাকবে না। চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০