সিপিএন ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬১ জন

সৌদি ক্যালেন্ডার অনুযায়ী বুধবার থেকে রোজা শুরু, চাঁদ দেখা যাবে না!

ছবিঃ সংগৃহিত

সৌদি আরবের উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী আগামী বুধবার, ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ওই অঞ্চলে নতুন চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

প্রতি বছরই রমজান ও ঈদের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে সৌদি আরবের সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা দেখা যায়। চাঁদ দেখা যাক বা না-যাক, সৌদি কর্তৃপক্ষ সাধারণত তাদের পূর্বনির্ধারিত ক্যালেন্ডারের ভিত্তিতেই রমজান ও ঈদের ঘোষণা দিয়ে থাকে।

২০২৩ সালের ঈদুল ফিতরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় জ্যোতির্বিদরা বলেছিলেন, সংশ্লিষ্ট দিনে চাঁদ দেখার বৈজ্ঞানিক সম্ভাবনা ছিল না। তবুও সৌদি সরকার ক্যালেন্ডার অনুযায়ী ঈদের ঘোষণা দেয়।

ইসলামী বিধান অনুযায়ী মুসলমানরা চন্দ্রবর্ষ অনুসরণ করে থাকেন। চন্দ্রবর্ষে ১২টি মাস থাকে এবং প্রতিটি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়। সাধারণত রমজানের সমাপ্তি ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে চাঁদ দেখার ওপর নির্ভর করা হয়। তবে বিভিন্ন দেশে এ বিষয়ে পদ্ধতিগত পার্থক্য রয়েছে। কিছু দেশ নিজস্বভাবে চাঁদ দেখে ঘোষণা দেয়, আবার কিছু দেশ সৌদি আরবের ঘোষণার অনুসরণ করে। যুক্তরাজ্যের মতো কয়েকটি দেশ প্রায়ই সৌদির ঘোষণাকে ভিত্তি ধরে সিদ্ধান্ত নেয়। যদিও এ প্রক্রিয়া নিয়ে শরিয়াহ বিশেষজ্ঞ ও জ্যোতির্বিদদের একটি অংশ আপত্তি জানিয়ে আসছেন।

২০২৪ সালের ৬ জুন ঈদুল আজহার ঘোষণাকেও ঘিরে বিতর্ক তৈরি হয়। সে সময় সৌদি আরব চাঁদ দেখার দাবি জানালেও জ্যোতির্বিদদের একাংশের মতে, ওই দিনে চাঁদ দেখা বৈজ্ঞানিকভাবে সম্ভব ছিল না।

মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে নিউ ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইমাদ আহমেদ বলেন, অনেক সময় বৈজ্ঞানিকভাবে চাঁদ দেখার সম্ভাবনা না থাকলেও সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের ঘোষণা উম্ম আল-কুরা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও বাস্তব পর্যবেক্ষণের সঙ্গে সবসময় মিল নাও থাকতে পারে। প্রতি বছর সীমিতসংখ্যক পর্যবেক্ষক চাঁদ দেখার দাবি করেন বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সৌদি আরবের পাশাপাশি তুরস্কও ঈদ ঘোষণায় জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ব্যবহার করে থাকে। তবে তুরস্ক এ প্রক্রিয়া প্রকাশ্যে ও স্বচ্ছভাবে তুলে ধরে বলে জানা গেছে।

বিগত বছরগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও সৌদি ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য থাকায় মুসলিম বিশ্বে রমজান ও ঈদ শুরুর তারিখ নিয়ে প্রায় প্রতিবছরই মতভেদ সৃষ্টি হয়। এবারও মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার ফলাফল ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০