
সিলেটের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে নিখোঁজ শ্রমিক গোলাম রাব্বির (২৩) ২০ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গোলাম রাব্বি বরগুনা সদর উপজেলার সাদিপাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি কাওয়ার মিয়া লাশ উদ্ধার করেন। রবিবার বিকাল ৩টায় উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকান্দা এলাকার কুশিয়ারা নদীতে রাব্বি নিখোঁজ হন।
আরও পড়ুন:
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকান্দা এলাকায় কুশিয়ারা নদী থেকে ওয়াহিদ এন্টারপ্রাইজ ও তালুকদার এন্টারপ্রাইজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে।
এই প্রতিষ্ঠানগুলোর ব্যবহারের জন্য সোহাগ এন্টারপ্রাইজের একটি নৌকা ভাড়া করা হয়েছিল। গোলাম রাব্বি ওই নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার দুপুরে হঠাৎ নৌকা থেকে পড়ে পানিতে পড়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ। সোমবার সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি কাওয়ার মিয়া ঘটনাস্থলে গিয়ে রাব্বির মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনও সাড়া পাননি।
মন্তব্য করুন