
আমাদের অনেকেরই এমন ফেসবুক আইডি আছে, যা একসময় নিয়মিত ব্যবহার করা হতো কিন্তু যা এখন ভুলে যাওয়া স্মৃতির অংশ হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে আইডির পাসওয়ার্ড, ফোন নম্বর বা ইমেইল হারিয়ে গেলে অ্যাকাউন্টটি চিরতরে হারিয়ে গেছে বলে মনে হয়। কিন্তু ফোন নম্বর, ইমেইল বা পাসওয়ার্ড ছাড়াই হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়া সম্ভব। নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি তুলে ধরা হলো।
ধাপ ১: ব্রাউজার প্রস্তুত করুন
মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে কাজতি করুন, কারণ ফেসবুক অ্যাপের চেয়ে ব্রাউজারে অপশন বেশি পাওয়া যায়।
• মোবাইলে ক্রোম খুলুন।
• অ্যাড্রেস বারে এম.ফেসবুক.কম লিখে প্রবেশ করুন।
• এরপর ব্রাউজারের থ্রি-ডট মেনু (⋮) থেকে ‘ডেস্কটপ সাইট’ চালু করুন। এতে ফেসবুকের ডেস্কটপ ভার্সন দেখা যাবে।
আরও পড়ুন:
ধাপ ২: ‘ফরগটেন পাসওয়ার্ড’ অপশন ব্যবহার করুন
লগইন পেজে গিয়ে ‘ফরগটেন পাসওয়ার্ড?’ বা ‘পাসওয়ার্ড ভুলে গেছেন?’ লিঙ্কে ক্লিক করুন।
যদি ফোন নম্বর বা ইমেইল মনে না থাকে, তবে ‘ সার্চ বাই ইওর ইমেইল অ্যাড্রেস অর নেম ইন্সটেড’ বেছে নিন।
এরপর নির্দিষ্ট বক্সে আপনার ফেসবুক আইডির পুরোনো নাম লিখে সার্চ করুন—প্রোফাইলে যেভাবে নাম লেখা ছিল, ঠিক সেভাবেই লিখুন।
ধাপ ৩: নিজের আইডি শনাক্ত করুন
সার্চের পর একই নামের একাধিক প্রোফাইল দেখা যেতে পারে।
তালিকা থেকে আপনার প্রোফাইল ছবি ও তথ্য দেখে সঠিক আইডিটি শনাক্ত করুন।
পাওয়া গেলে ‘দিস ইজ মাই অ্যাকাউন্ট’ বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: পুনরুদ্ধারের উপায় নির্বাচন করুন
ফেসবুক এখন আপনার পরিচয় যাচাই করবে। এ সময় নিচের এক বা একাধিক বিকল্প আসতে পারে—
• কোড পাঠানো: পূর্বের ফোন নম্বর বা ইমেইলে ওটিপি পাঠানো হবে। ওটিপি আপনাকে চেক করতে হবে নির্দিষ্ট মেইলে গিয়ে বা ফোন নম্বরে।
• ভিডিও ভেরিফিকেশন: পূর্বে যদি জাতীয় পরিচয়পত্র বা সরকারি আইডি দিয়ে ফেসবুক ভেরিফাই করা থাকে, তাহলে মুখের একটি সংক্ষিপ্ত ভিডিও আপলোড করে যাচাই করতে হতে পারে।
• পুরোনো ডিভাইস ব্যবহার: যদি কোনো পুরোনো ডিভাইসে আগে লগইন করা থাকে, ফেসবুক সেই ডিভাইসে নোটিফিকেশন পাঠিয়ে লগইনের সুযোগ দিতে পারে।
ধাপ ৫: নতুন পাসওয়ার্ড সেট করুন
পরিচয় নিশ্চিত হওয়ার পর নতুন পাসওয়ার্ড সেট করতে বলা হবে।সঠিক কোড ইনপুট করে ‘কন্টিনিউ’ চাপুন এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড নির্ধারণ করুন।লগইন করার সময় ‘ট্রাস্ট দিজ ডিভাইস’ অপশনটি চালু রাখলে ভবিষ্যতে সহজে প্রবেশ করা যাবে।এভাবেই আপনি আবার ফিরে পাবেন আপনার হারানো ফেসবুক আইডি।
বিশেষ সতর্কতা ও পরামর্শ
• ধৈর্য ধরুন: একাধিক ভুল প্রচেষ্টায় ফেসবুক আপনার আইপি সাময়িকভাবে ব্লক করতে পারে।
• নামের ভিন্নতা: ইংরেজি বা বাংলা বানানের ভিন্নতা চেষ্টা করুন।
• বন্ধুদের সহায়তা নিন: বন্ধুর প্রোফাইল থেকে আপনার পুরোনো আইডি লিংক বা ইউজারনেম দেখে নিতে পারেন।
• ইন্টারফেস পরিবর্তন: ফেসবুক নিয়মিত আপডেট দেয়, ফলে অপশনগুলো কিছুটা ভিন্ন হতে পারে।
• ভিডিও ভেরিফিকেশন: এই ফিচারটি মূলত আগে ভেরিফাই করা আইডির জন্যই প্রযোজ্য।
সতর্কভাবে ধাপগুলো অনুসরণ করলে পাসওয়ার্ড ছাড়াই আপনার পুরোনো ফেসবুক আইডি ফিরে পাওয়া সম্ভব।
মন্তব্য করুন