সিপিএন ডেস্ক:
২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৪ জন

বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখন সমীকরণে আচ্ছন্ন

ছবি: সংগৃহীত

সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের স্থিতিশীল ফিফটির ওপর ভর করে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে স্বপ্নের সূচনা করল টাইগাররা। এই জয়ের ফলে ফাইনালে ওঠার সম্ভাবনা আরও দৃঢ় হলেও সমীকরণের ব্যাড়াজাল থেকে মুক্তি মিলছে না টাইগারদের।

শনিবার টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। তাদের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দাসুন শানাকা। ৩৭ বলে ৬টি ছক্কা ও ৩ চার হাঁকিয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

আরও পড়ুন:

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে চাপে পড়েও দলকে সামাল দেন সাইফ হাসান। ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। তার সঙ্গে তাওহীদ হৃদয় খেলেন ৩৭ বলে ৫৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যেখানে ছিল ৪ চার ও ২ ছক্কা। দুজন মিলে গড়েন ৫৪ রানের জুটি, যা ম্যাচে জয় নিশ্চিত করার ভিত্তি গড়ে দেয়।

সুপার ফোরে বাংলাদেশের সামনে রয়েছে আরও দুটি ম্যাচ যেখানে প্রতিপক্ষ হিসেবে টাইগাররা পাবে পাকিস্তান ও ভারতকে। আগামী ২৪ সেপ্টেম্বর লিটন দাসের দল খেলবে ভারতের বিপক্ষে। এরপর দিনই পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ।

ফাইনালে খেলা বাংলাদেশের একেবারে নিশ্চিত হয়ে যাবে যদি সামনের দুটি ম্যাচই জিততে পারে। অন্তত একটি ম্যাচ জিতলেও অবস্থান সুবিধাজনকই থাকবে। সেক্ষেত্রে চলে আসবে রানরেটের হিসাব।

সুপার ফোরে এখন পর্যন্ত কেবল এক ম্যাচ হয়েছে। ফলে বাকি দুই ম্যাচের একটি জিতলে রানরেটের মারপ্যাঁচে পড়বে কি না বাংলাদেশ, তা এখনো বলা যাচ্ছে না। লঙ্কানদের হারিয়ে দারুণ আত্মবিশ্বাস পাওয়া লিটন-মুস্তাফিজরা চাইবেন পরবর্তী দুই ম্যাচ জিতে দাপটের সঙ্গেই ফাইনালে পা রাখতে। আর সেটি করতে পারলে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০