সিপিএন ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৩ জন

বিপিএলে অংশ নেবে না ফরচুন বরিশাল!

বিপিএলের প্রতি আসরেই দেখা মেলে নানা বিতর্ক। মাঠ এবং মাঠের বাইরের নানা কাণ্ডে আলোচনায় থাকে দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। এবারও সেই একই পথে হাঁটছে। চলতি বছরের ডিসেম্বরে বিপিএল আয়োজনের পরিকল্পনা আয়োজকদের। সেই সময় বিপিএল অনুষ্ঠিত হলে অংশ নেবে না ফরচুন বরিশাল।

গত ১২ অক্টোবর বিপিএলের দ্বাদশ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেয় বিসিবি। আগ্রহ প্রকাশ করার সুযোগ দেওয়া হয়েছে ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ বিজ্ঞাপন দেখে অনেক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি হতে চেয়েছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। ২৮ অক্টোবরের পর প্রতিষ্ঠানগুলোর আবেদন পর্যালোচনা করে ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হতে পারে।

আরো পড়ুন

ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানান, ডিসেম্বরে বিপিএল হলে ফরচুন বরিশালের অংশ নেওয়া সম্ভব হবে না। কারণ হিসেবে তিনি জানান, স্বল্প সময়ে বাজেট জোগাড় করা কঠিন তাদের জন্য। তবে আগামী বছর নতুন স্লটে বিপিএল আয়োজন করা হলে সেক্ষেত্রে তার দল অংশ করবে।

এর আগেও একই সুরে কথা বলেছিলেন মিজানুর রহমান। ক্রিকবাজের প্রতিবেদন, ফরচুন বরিশাল আসন্ন আসরের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় টুর্নামেন্টের সময়সূচি পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছিলো বিপিএল গভর্নিং কাউন্সিলকে। বরিশাল মনে করছে অল্প সময়ের প্রস্তুতিতে দল গঠন, খেলোয়াড়দের নিশ্চিতকরণ ও অন্যান্য লজিস্টিক বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে তারা চায় টুর্নামেন্ট শুরু হওয়ার তারিখ আরও পিছিয়ে দেওয়া হোক যাতে দলগুলো যথাযথ প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারে।

সেই সময় বরিশালের মালিক বলেছিলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকেও তবুও আমাদের অর্থসংস্থান, প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা—এই সবকিছু করতে হবে। এই এক থেকে দেড় মাসে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও সম্ভব নয়। আমি আলাদা একটি স্লট চেয়েছি। যদি সময়টা পরিবর্তন করা হয়, তাহলে আমরা খেলব… কারণ আমরা সবসময় খেলাধুলার সাথেই ছিলাম, এবং এখনো আছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০