সিপিএন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৩ জন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু

ছবি: সংগৃহিত

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে কর্তৃপক্ষ এই নৌরুটে ফেরি চলাচলের অনুমতি দেয়।

এর আগে রাত ২টার পর পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়ায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পায়। ফেরি চলাচলের জন্য নির্ধারিত মার্কিং পয়েন্টগুলো চালকদের চোখের আড়ালে চলে গেলে যাত্রী ও নৌযানের নিরাপত্তা বিবেচনায় বিআইডব্লিউটিসি সাময়িকভাবে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখে।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু ও যানবাহনে থাকা শিশুদের দুর্ভোগ ছিল বেশি। তীব্র শীতের পাশাপাশি খাবার ও শৌচাগারের সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে থাকে, এতে চালক, সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০