সিপিএন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৯ জন

প্রথমবারের মতো প্রবাসী বিএনপির বৈঠকে জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি সাংগঠনিক বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি যোগ দেন। বৈঠকের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ইউরোপভিত্তিক প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ঢাকা থেকে যুক্ত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

৩৯ সেকেন্ডের ভিডিওতে় দেখা যায়, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা জাইমা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাচ্ছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘সবাইকে ধন্যবাদ। আপনারা যে মতামত, সমস্যা ও সুবিধাগুলো তুলে ধরেছেন— সেগুলো নোট নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে আমরা কী করতে পারি তা দেখবো। কাজ এগিয়ে নিতে হবে, দেরি করা চলবে না।’ তিনি আরও বলেন, ‘খোকন আংকেল সময় অনুযায়ী করণীয় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। সবার উচিত যোগাযোগ রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ করা।’

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমি জানান, জাইমা সত্যিই সভায় যোগ দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন। তবে ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কারও ব্যক্তিগত রেকর্ড করা অংশই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রবাসী ভোটাধিকার কার্যক্রম নিয়ে দলের বৈঠকে এটি তার প্রথম অংশগ্রহণ। এর আগে চলতি বছরের ৫–৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধিদলের অংশ হন তিনি। ওই দলে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

গত মাসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছিলেন, ভবিষ্যতে পরিবার থেকে কেউ রাজনীতিতে আসবেন কি না— তা “সময় এবং পরিস্থিতিই বলবে।”

২০০৮ সালে লন্ডনে স্থায়ী হওয়ার পর জাইমা সেখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক এবং লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল’ সম্পন্ন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০