সিপিএন ডেস্ক:
৪ ডিসেম্বর ২০২৫, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

শীতে গ্লিসারিন ব্যবহার করছেন? ভুলভাবে ব্যবহারে হতে পারে মারাত্মক ক্ষতি!

শীতে ত্বক ও চুলের শুষ্কতা দূর করতে গ্লিসারিন অনেকেই ব্যবহার করেন। নিরাপদ উপাদান হলেও ভুলভাবে ব্যবহার করলে এই গ্লিসারিনই উল্টো ক্ষতি করতে পারে—বলছেন চর্মরোগ বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, গ্লিসারিনের কাজ হলো বাতাস থেকে পানি টেনে ত্বকে আনা। কিন্তু শীতকালে বাতাস খুবই শুষ্ক থাকে। এ সময় গ্লিসারিন বাইরে থেকে পানি না পেলে ত্বকের ভেতর থেকেই আর্দ্রতা টেনে নেয়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে।

আরও পড়ুন

গ্লিসারিন সরাসরি ত্বকে ব্যবহার করলে টান টান ভাব, জ্বালা বা চুলকানি হতে পারে। ত্বক আঠালো হয়ে যাওয়ায় রোদে বের হলে ঘাম বাড়ে, ধুলো–ময়লা লেগে ব্রণও বেড়ে যেতে পারে। তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ।

চুলেও গ্লিসারিন অনেকেই লাগান। তবে বিশেষজ্ঞদের সতর্কতা—অতিরিক্ত গ্লিসারিন চুলকে ফ্রিজি বা খসখসে করে দেয়। আর্দ্রতা কম থাকা পরিবেশে চুল আরও শুকিয়ে যায়।

তাহলে গ্লিসারিন কীভাবে ব্যবহার করবেন?

সরাসরি গ্লিসারিন ত্বকে না লাগানোই ভালো।
খুব শুষ্ক ত্বকে রাতে অল্প পরিমাণ মিশিয়ে ব্যবহার করা যায়।
কন্ডিশনার বা হেয়ার মাস্কে সামান্য গ্লিসারিন মেশালে সমস্যা হয় না।
পরিমাণ বেশি হলে চুল–ত্বক দুটোই উল্টো শুষ্ক বা আঠালো হয়ে যেতে পারে।
সঠিকভাবে ব্যবহার করলে গ্লিসারিন উপকারী, কিন্তু ভুল ব্যবহারে শীতে এটি শুষ্কতার সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০