সিপিএন ডেস্ক
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৪ জন

সম্পত্তির বিরোধে ১০ ঘণ্টা ধরে খাটিয়ায় ফেলে রাখে বাবার লাশ

ছবিঃ সংগৃহিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক বৃদ্ধের দাফন কয়েক ঘণ্টা বিলম্বিত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়ড়াডাঙ্গা বাজার এলাকায়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আজিজার রহমান (৭৫) মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান। বুধবার বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী গোসল ও কাফন সম্পন্ন করে মরদেহ বাড়ির আঙিনায় খাটিয়ায় তোলা হয় এবং মাইকিংয়ের মাধ্যমে জানাজার ঘোষণা দেওয়া হয়।

তবে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে জানাজা ও দাফনে বাধা দেন প্রথম স্ত্রীর সন্তানেরা। অভিযোগ রয়েছে, জীবদ্দশায় আজিজার রহমান তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর সন্তানদের নামে লিখে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পরিবারের সদস্যদের তথ্যমতে, প্রথম স্ত্রীর ঘরে তাঁর এক ছেলে ও তিন মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। প্রথম পক্ষের সন্তানেরা দাবি করেন, সম্পত্তির ন্যায্য বণ্টন ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁরা দাফনে সম্মতি দেবেন না।

সকাল থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় মরদেহ বাড়ির আঙিনায়ই পড়ে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

প্রতিবেশীরা ঘটনাটিকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, পারিবারিক বিরোধ থাকলেও মৃত ব্যক্তির সম্মান রক্ষা সবার আগে প্রাধান্য পাওয়া উচিত ছিল।

এ বিষয়ে নাগেশ্বরী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত বা মৌখিক কোনো অভিযোগ তাঁর কাছে আসেনি। ফলে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০