সিপিএন ডেস্ক:
২৬ নভেম্বর ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৪ জন

১৯ ডিসেম্বর বিপিএল শুরু সিলেটে

ছবি: সংগৃহীত

বিপিএল হবে কিন্তু নাটকীয়তা থাকবে না তা হতে পারে না। এবার শুরু থেকেই চলছে। যা এখনো শেষ হয়নি। আজ অবশ্য টুর্নামেন্ট শুরুর আগের প্রক্রিয়ার ইতি টানার ইঙ্গিত দিয়েছে বিপিএল গভর্নিং কমিটি।

সেই ইঙ্গিতের মাঝেই জানা গেল, এবারের বিপিএল ৫ দলের নয়, ৬ দলের হবে। নতুন দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেসকে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। দলটির মালিকানা পেয়েছে পরিবহন কম্পানি দেশ ট্রাভেলস।

আজ এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু।

দল বাড়ানোর বিষয়ে তিনি বলেছেন, ‘৫ দল চূড়ান্ত হওয়ার পর (ক্রিকেটারদের সংগঠন) কোয়াবের সঙ্গে বসেছিলাম। তারা অনুরোধ করেছিল ৬টা দল হলে অন্তত আরো ১৫-২০ স্থানীয় ক্রিকেটারের উপার্জনের সুযোগ মিলবে। তবে আমাদের ১০ কোটি টাকার শর্ত পূরণ না করলে তো নিতে পারি না। তিন দিন আগে আগ্রহীদের টাকা জমা দেওয়া কথা বলা হলে দেশ ট্রাভেলস দিয়ে দেয়।

অনেকে ব্যাংক গ্যারান্টির জায়গায় ক্যাশ টাকা দিয়েছে। আর্থিক বিষয় দেখেই তাদের যুক্ত করেছি। স্থানীয় ১৫-১৬ ক্রিকেটারদের সুযোগ বিবেচনা করে।’

আরও পড়ুন:

 

এখন বিপিএলের সূচি করতেও সুবিধা হবে বলে জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু। তিনি বলেছেন, ‘সময়সূচীর সমস্যাও একটি কারণ ছিল।

৬ দলের বিপিএল শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর। প্রথম পর্ব হবে সিলেটে। ১৬ জানুয়ারি ফাইনাল হওয়ার কথা রয়েছে। আর দুই দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর নিলাম হওয়ার কথা রয়েছে।

নোয়াখালী এক্সপ্রেসের বিপরীতে অন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজি হচ্ছে—ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর রাইডার্স (টগি স্পোর্টস), চট্টগ্রাম রয়্যালস (ট্রায়াঙ্গল সার্ভিসেস), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ) ও সিলেট টাইটান্স (ক্রিকেট উইথ সামি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০