
দেশের দুই জেলায় পৃথক ঘটনায় এক রাতে সাতজনকে হত্যা করা হয়েছে। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্য এবং কক্সবাজারের টেকনাফে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাগুলো স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সোমবার রাতে নিজ ঘর থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)। হাবিবুর রহমান ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। দুই শিশুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। মঙ্গলবার ভোরে হাবিবুরের বাবা নমির হোসেন ঘরের সামনে রক্ত দেখে সন্দেহ করেন। পরে ঘরে ঢুকে চারজনের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
দুই জেলায় এক রাতে সাতজনকে গলা কেটে হত্যা
স্থানীয় সূত্র জানায়, হাবিবুর রহমান গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সোমবার রাতে হাট থেকে বাড়ি ফেরার সময় তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ টাকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুটপাটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটায়। কিছু স্বর্ণালঙ্কারও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শীলখালী এলাকার পাহাড়ি এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— মজিদ, নুরুল বশর ও রবি।
মন্তব্য করুন